নতুনদের জন্য রানিং শুরু করার বেসিক গাইডলাইন

by

in
যারা ভবিষ্যতে রানিং শুরু করবেন বা করতে চান তাদের সুবিধার্তে  কিছু বেসিক গাইডলাইন লিখছি যা আমি বিভিন্ন গ্রুপ, আর্টিকেল ও ভিডিও হতে জেনেছি। যেহেতু আমি নিজে এ বিষয়ে এক্সপার্ট নই তাই ভুল-ত্রুটি হতে পারে। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
 
১। ওয়ার্ম আপ সেশন রানিং এর অন্যতম শর্ত। দৌঁড় শুরু করার আগে ৩-৫ মিনিট ওয়ার্ম আপ সেশন থাকা উচিত। ওয়ার্মআপ এর জন্য আমি এই অ্যাপটি ব্যবহার করি যা আমার কাছে বেশ কাজের মনে হয়েছে: Stretching Excercises
এছাড়া কিছু ওয়ার্ম আপ সেশন এর ভিডিও এর লিংক:
২। সেশনের আগের দিন সন্ধ্যা হতে স্বাভাবিক এর চেয়ে বেশি পানি পান করা উত্তম।
৩। সেশনের আগে আধা গ্লাসের বেশি পানি পান না করাই ভাল।
৪। দৌঁড় শুরু করার পর প্রথম মিনিট শুধুমাত্র নাক দিয়ে নিঃশ্বাস নেয়ার চেষ্টা করা উচিত। প্রথম দিকে যত কম মুখ দিয়ে নিঃশ্বাস নিবেন তত দম বেশিক্ষণ থাকার সম্ভাবনা থাকবে।
৫। জোরে না দৌঁড়িয়ে অল্প স্পিডে বেশিক্ষণ দৌঁড়ানোই আসল টার্গেট হওয়া উচিত। এতে ইনজুরির সম্ভাবনা কম থাকবে এবং ফিটনেস লেভেলের উন্নতি হবে।
৬। মাঝে বিরতির সময় ১ মিনিট ফ্রি হ্যান্ড করে নিলে ভাল।
৭। দৌঁড় শেষ করার পর ১-২ মিনিট কুল ডাউন সেশন করা উত্তম। কুল ডাউন সেশন এর ভিডিও এর লিংক: https://youtu.be/hK-0lStsVOw
৮। দৌঁড়ের পর খাবারের তালিকায় সিদ্ধ ডিম, কলা, খেজুর এইসব খাবার রাখতে পারলে ভাল। আর পানিও বেশি পরিমাণে খেতে হবে।
৯। প্রতিদিন না করে সপ্তাহে ৩ দিন দৌঁড়ালে বেশি কার্যকর কারণ শরীর রিকভার করার যথেষ্ট সময় পায়।  বাকী তিনদিন হালকা হাঁটাহাঁটি কিংবা বাসায় ওয়ার্ম আপ সেশন করতে পারেন।
 
আসুন সবাই সঠিক পদ্ধতিতে দৌঁড়াই এবং একসাথে সুস্থ থাকি ইনশাআল্লাহ 😇

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *