** ফুটবল চ্যাম্পিয়নস লীগ ২০২৬ এর নিয়মাবলী **

ফী সংক্রান্তঃ 

>> প্রতি দল হতে ৫০০ টাকা করে টুর্নামেন্ট ফি নির্ধারণ করা হয়েছে।

ড্রেসকোড সংক্রান্তঃ

>> ফুল প্যান্ট,  থ্রি-কোয়ারটার বা হাঁটু পর্যন্ত আবৃত থাকে এমন হাফ প্যান্ট পরিধান করা যাবে। হাফ প্যান্ট যা হাঁটুর উপর থাকে তা গ্রহণযোগ্য নয়।

>> খালি পা, নরমাল স্পোর্টস সু, টার্ফ স্পেশাল সু পরিধান করা যাবে। তবে ধারালো স্পাইকযুক্ত ভারী জুতা পরিধান করা যাবে না। 

ম্যাচ সংক্রান্তঃ

>> প্রতিটি ম্যাচ হবে ৩০ মিনিটের এবং ১৫ মিনিট পর ৫ মিনিটের বিরতি থাকবে। 

>>  প্রতিটি দল ১ বার করে পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকায় শীর্ষ ২ দল ফাইনাল খেলবে। পয়েন্ট সমান হলে গোল ডিফারেন্স দিয়ে ফাইনালিস্ট নির্ধারিত হবে। সেটাও সমান হলে পুরো টুর্নামেন্টে যারা বেশি গোল করেছে তারা ফাইনালিস্ট হিসেবে নির্ধারিত হবে। 

>> প্রতি দলে ৫ জন করে খেলবে। 

>> যদি কোন দলের শুধু ৪ জন খেলোয়াড় উপস্থিত থাকে সেক্ষেত্রে ২ দলের আলোচনার  ভিত্তিতে অন্যদল হতে সমমানের ১ জন নিয়ে খেলতে পারবে।

>> কোন খেলোয়াড়কে শুধুমাত্র গোলকিপার হিসেবে ফিক্সড খেলানো যাবে না যাতে অস্বাচ্ছন্দ্যবোধ না করে এবং খেলার ব্যাপারে অনাগ্রহ তৈরী হয়। তাদেরকে অন্য পজিশনগুলোতে খেলার সুযোগ দিতে হবে তাদের ফিটনেস অনুসারে। 

>> প্রতি ম্যাচে একজন করে ফেয়ার প্লেয়ার নির্বাচিত করা হবে পারফরমেন্স ও স্পোর্টসম্যানশিপ এর উপর ভিত্তি করে । চ্যাম্পিয়ন ট্রফি ফেরতযোগ্য এবং  ট্রফি ফাইনালের এক সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে।  

>> টিম LMC Titans, LMC Madrid এবং LMC Royals এর কি প্লেয়ার তারেক, আকরাম এবং সম্রাট এর অনুপস্থিতিতে মনির উদ্দিন যেকোন দলে খেলতে পারবেন। 

জরিমানা সংক্রান্তঃ

>> যদি কোন দলের সর্বনিম্ন ৪ জন খেলোয়াড় ম্যাচ শুরুর সময়ের ৫ মিনিটের মধ্যে উপস্থিত না হয় ১০০ টাকা জরিমানা করা হবে এবং ১০ মিনিটের মধ্যে উপস্থিত না হয় প্রতিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে। জরিমানা অনুপস্থিত খেলোয়াড়গণ বহন করবে। যদি উভয়দলের একই অবস্থা হয় সেক্ষেত্রে জরিমানার পাশাপাশি ১ পয়েন্ট করে ভাগাভাগি হবে।

>> হলুদ কার্ড প্রাপ্ত খেলোয়াড়কে ১০০ টাকা এবং লাল কার্ড প্রাপ্ত খেলোয়াড়কে ২০০ টাকা জরিমানা করা হবে।  

>> টিম জার্সি পরিধান না করে মাঠে নামলে ১০০ টাকা জরিমানা করা হবে।

>> প্রতি ম্যাচে  মাঠে উপস্থিত সকল খেলোয়াড়কে মাঠে নামাতে হবে।  অন্যথায় ঐ দলকে ২০০ টাকা জরিমানা করা হবে।

>> বিশেষ পরিস্থিতি ব্যতীত কোন ম্যাচ রিশিডিউল হবে না।একদল সর্বোচ্চ ২ বার রিশিডিউল করতে পারবে। 

>> ম্যাচ রিশিডিউল করার ক্ষেত্রে অন্তত ৫ দিন পূর্বে জানাতে হবে। অন্যথায় ৩০০ টাকা জরিমানা প্রদাণ করতে হবে। 

** যেকোন অনাকাংখিত পরিস্থিতিতে এডমিন প্যানেল কর্তৃক যেকোন রুলস এর সংযোজন, বিয়োজন অথবা পরিমার্জন হতে পারে।