লতিফপুর মর্নিং ক্লাব
“সুস্থ থাকি সবাই মিলে”
লক্ষ্য ও উদ্দেশ্য
এই সময়ের স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ কর্মক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, অতিমাত্রায় তেল চর্বি জাতীয় খাবার গ্রহণ এবং শারীরিক শ্রম কম করা। তাছাড়া রাত জাগা, অনলাইন গেইম আসক্তি এগুলো তো আছেই।
একটি স্বাস্থ্যকর লাইফস্টাইলের অন্যতম মূল উপাদান ভোরের সুন্দর পরিবেশে হাঁটাহাঁটি, ব্যায়াম, খেলাধূলা এসব করা। একা একা এসব শুরু করা যায় না বা গেলেও বেশিদিন স্থায়ী হয় না। এই সমস্যা সমাধান খুঁজতে গিয়ে লতিফপুর মর্নিং ক্লাবের জন্ম। এটি একটি অরাজনৈতিক সংগঠন যা লতিফপুরের সববয়সী মানুষের জন্য উপযোগী। এই ক্লাবের মূল উদ্দেশ্য হল একসাথে সুস্থ থাকার জন্যে প্রত্যেকে হয়ে উঠব একে অপরের জন্য অনুপ্রেরণা ইনশাআল্লাহ।
প্রিমিয়াম মেম্বার হওয়ার শর্তাবলী:
১। নূন্যতম বয়স: সর্বনিম্ন ১৬ বছর বা তার বেশী বয়সীরা প্রিমিয়াম মেম্বার হতে পারবেন।
২। আবেদন ফরম পূরণ: রেজিস্ট্রেশনের জন্য দেয়া লিংকে গিয়ে যথাযথ তথ্য পূরণ করে ফর্মটি সাবমিট করতে হবে।
৩। মেম্বারশীপ ফি: ফি মাসপ্রতি ৫০ টাকা করে ধার্য করা হয়েছে। তবে ফি সংগ্রহ করা হবে ১ বছর মেয়াদে আর ১ বছরের সেশন হবে জুলাই টু জুন (অর্থবছর)। এবং যথাক্রমে ফি হবে ৬ মাসের জন্য ৩০০ টাকা আর ১ বছরের জন্য ৬০০ টাকা। যেকোন সেশনের ফি ঐ সেশনের প্রথম তিন মাসের মধ্যে প্রদান করতে হবে।
প্রিমিয়াম মেম্বারগণ যে সুবিধা সমূহ পাবেন:
১। ইভেন্টে অংশগ্রহণ: প্রিমিয়াম মেম্বারগণ তাদের আগ্রহ অনুসারে যেকোন ইভেন্টে সবসময় প্রাধাণ্য পাবেন।
২। অগ্রাধিকার ও ডিসকাউন্ট সুবিধা: প্রতি বছর নতুন জার্সি প্রি-অর্ডারের সময় প্রিমিয়াম মেম্বারগণ নূন্যতম একটি জার্সি অর্ডারের নিশ্চয়তা পাবেন। তাছাড়া জার্সির জন্য কোন স্পন্সর পাওয়া গেলে প্রিমিয়াম মেম্বারগণ ১০% এর বেশী ডিসকাউন্ট মূল্যে জার্সি পাবেন।
৩। পুরস্কার, স্বীকৃতি ও সম্মাননা: প্রতিবছর প্রিমিয়াম মেম্বারদের মধ্যে হতে প্রতিটি স্পোর্টস ও ওয়ার্কআউট ক্যাটাগরীতে ৩ জনকে সেরা পারফরমার এর সম্মাননা দেয়া হবে।
আচরণ বিধি ও অন্যান্য নীতিমালা:
১। মেম্বারশীপ বাতিলকরণ ও প্রত্যাহার:
ক) ক্লাবের কোন সিদ্ধান্ত বা লক্ষ্য মেনে নিতে না পারলে অথবা অন্যকোন ব্যাক্তিগত কারণে যেকোন মেম্বার যেকোন সময় স্বেচ্ছায় সদস্যপদ প্রত্যাহার করে নিতে পারেন। সেক্ষেত্রে ঐ সেশনের বাকি মাসগুলোর ফি রিফান্ড করা হবে।
খ) কোন মেম্বারের বিরুদ্ধে সমাজে বা রাষ্ট্রে শান্তি বিনষ্টকারী কর্মকান্ডের কোন গুরুতর অভিযোগ থাকলে এবং তা প্রমাণিত হলে অথবা অন্য যেকোন বিষয়ে ক্লাবের এডমিন প্যানেল চাইলে ঐ মেম্বারের সদস্যপদ বাতিল করতে পারবে। সেক্ষেত্রে ঐ সেশনের বাকি মাসগুলোর ফি রিফান্ড করা হবে।
২। দায়িত্বশীলতা, নীতিবোধ ও শিষ্টাচার:
ক) সকল মেম্বারদের সব ইভেন্ট বা সেশনে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। তবে কোন ইভেন্টে তালিকায় নাম থাকলে এবং কোন কারণে উপস্থিত হতে না পারলে টিম ক্যাপ্টেন অথবা এডমিন প্যানেলের কাউকে জানাতে হবে।
খ) ছোট-খাট সব বিষয়ে অপ্রাসঙ্গিক কোন অনুরোধ বা অভিযোগ না করার এবং ফেসবুক গ্রুপ পোস্টে অপ্রাসঙ্গিক কমেন্ট করা থেকে বিরত থাকার অনুরোধ করা হল।
৩। অধিকার ও সীমাবদ্ধতা:
ইভেন্ট এর ব্যাপারে যেকোন মেম্বার পরামর্শ দিতে পারেন তবে তা কতটুকু বাস্তবায়ন করা হবে তা এডমিন প্যানেল চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সবকিছু বিবেচনা করে।
৪। হিসাব দাখিল, জবাবদিহিতা ও স্বচ্ছতা:
ক্লাবের বাৎসরিক আয়-ব্যায়ের হিসাব মেম্বারদের নিকট প্রকাশ করে ফান্ডের যথাযথ ব্যবহারের ব্যাপারে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
৫। উপসংহার: প্রয়োজনে নীতিমালায় যেকোন ধরণের সংযোজন বা পরিবর্তন করার ক্ষমতা এডমিন প্যানেল সংরক্ষণ করে।
তাছাড়া শারীরিক চর্চা, খেলাধূলার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক ও জনস্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হতে পারে ক্লাবের উদ্যেগে।
