ফিটনেস ব্যান্ড এর দাম ও ফিচার

by

in
ফিটনেস ব্যান্ড রানিং, সাইক্লিং এসব ওয়ার্ক আউট সেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ গেজেট। কারণ পারফরম্যান্স উন্নতি করার জন্য সেটার বর্তমান অবস্থা কি তা জানা প্রয়োজন। তাছাড়া মেন্টাল স্যাটিফেকশন এর ব্যাপার তো আছেই।
আজ কিছু ফিটনেস ব্যান্ড ও দাম সম্পর্কে জানাতে চেষ্টা করব।
 
৫০০ – ২০০০ এর মধ্যে:
বেসিক কাজ চালানোর জন্য মোটামুটি মানের অনেক গুলো চাইনিজ ব্র্যান্ডের ফিটনেস ব্যান্ড আছে এই দামের মধ্যে। তবে রিভিউ দেখে না কিনলে ঠকার সম্ভাবনা বেশি।
 
আর পরিচিত ব্র্যান্ডের মধ্যে mi এর আগের ভার্সন 4C টা নিলে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে যদিও কিছু লেটেস্ট ফিচার মিসিং হতে পারে।
 
২০০০-৩০০০ :
এই দামের মধ্যে বর্তমান বাজারে যে দুইটি বেশ জনপ্রিয় তা হল XIAOMI এর MI band 5 এবং Huawei এর Honor Band 5। এগুলোতে প্রায় ১০ রকমের workout মনিটর করা যায়। মজার ব্যাপার হল সুইমিংও ট্রেক করা যায়। তার মানে এগুলো waterproof এবং বৃষ্টিতে, পুলে নিশ্চিন্তে ব্যবহার করা যায়।
ডিসপ্লে কোয়ালিটি, ইউজার এক্সপেরিয়েন্স, ডাটা রিড একুরিসি সব মিলিয়ে এই দামের মধ্যে বলা যায় বেস্ট অপশন।
 
৫০০০-১০০০০:
Amazefit BIP U হচ্ছে এই দামের মধ্যে বেস্ট চয়েজ। এটাতে প্রায় ৫০ ধরণের workout অপশন আছে। তাছাড়া স্মার্ট ওয়াচের সব স্ট্যান্ডার্ড ফিচার তো আছেই।
 
১০০০০+:
এই দামের মধ্যে Garmin এথলেটদের পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে। দাম দেখে বুঝাই যায় এগুলো প্রিমিয়াম লেভেলের। যতটা না ফিচার তার চেয়ে বেশি বিল্ড কোয়ালিটির জন্য এটা জনপ্রিয়।
 
তবে রেগুলারিটি ছাড়া এগুলো কোন কাজেই আসবে না পারফরম্যান্স ইম্প্রুভমেন্টে। খুব বেশি হলে ফ্যাশন সচেতনতার দিকটায় কিছুটা উন্নতি আনবে 🙂

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *